সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক

Spread the love

দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রদূত মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ)এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

সোমবার এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, আবুল হোসেন শুধু একজন সাংবাদিক নন, ছিলেন সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার প্রতীক। তিনি সিলেটের সাংবাদিকতার বাতিঘর, আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

তাঁরা আরও বলেন, তাঁর হঠাৎ চলে যাওয়া শুধু পরিবার নয়, গোটা সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। কর্ম ও আদর্শে তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্বশীলগণ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *