ইউনাইটেড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন

Spread the love

ইউনাইটেড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার সবসময় সবকিছু দিতে না পারলেও, ব্যক্তিগত উদ্যোগ এবং সহযোগিতা অনেক বড় পরিবর্তন আনতে পারে।”

ইউনাইটেড কেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি নাজির আহমেদ আফজাল বলেন, “আমরা প্রতিটি মানুষের জন্য সহযোগিতা করতে চাই, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।”

এই উদ্যোগটি গ্রাম্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করবে।

সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *