দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে সেন্ট্রাল ব্রাঞ্চে গ্রীষ্মকালীন কিরাত কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে-এর সেন্ট্রাল ব্রাঞ্চে গ্রীষ্মকালীন কিরাত কোর্সের সমাপনী অনুষ্ঠান সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়।

প্রথম সেশনে সূরা জামাত থেকে ছালিছ জামাত পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে কিরাত, ইসলামিক আর্ট ও নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক সনদ প্রদান করা হয়।

দ্বিতীয় সেশনে জামাতে রাবে‘ থেকে ছাদিছ জামাত পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় ছাদিছ জামাতের উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি পরানো হয় এবং ছাত্রীদের গিফট ব্যাগ প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছর শুধু সেন্ট্রাল ব্রাঞ্চেই ৪০০-এরও বেশি ছাত্র-ছাত্রী গ্রীষ্মকালীন কিরাত কোর্সে অংশগ্রহণ করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *