ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের পুরস্কার ও পাগড়ি বিতরণী মাহফিল আগামীকাল

Spread the love

আগামীকাল ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পুরস্কার ও পাগড়ি বিতরণী মাহফিল

সিলেট প্রতিনিধি:
শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড ২০০৬ সাল থেকে সারাদেশে হিফযুল কোরআনের মান উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। বর্তমানে বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮০০-র বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বোর্ড নিয়মিত কেন্দ্রীয় পরীক্ষা আয়োজন করে এবং উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করে।

২০২৪ সালের “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা” এর বিজয়ী এবং হিফয সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান আগামীকাল শনিবার (১৬ আগস্ট ২০২৫) সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান দুই অধিবেশনে অনুষ্ঠিত হবে,প্রথম অধিবেশন: সকাল ১০টা থেকে দুপুর ১টা।দ্বিতীয় অধিবেশন: দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা।

এতে সিলেট বিভাগের হিফয সম্পন্নকারী ৫৫৫ জনকে পাগড়ি এবং ১২ জন হিফয সম্পন্নকারী ছাত্রীকে বুরকা প্রদান করা হবে। প্রতিযোগিতায় ৪টি স্তরে ১৪ জন বিজয়ীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসূলুল্লাহ (সা.)-এর ৩৯তম বংশধর, মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেদ্দার প্রখ্যাত বুযুর্গ, রাসূলুল্লাহ (সা.)-এর ৩৯তম বংশধর শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী।

এ ছাড়া আল্লামা ফুলতলী (রহ.)-এর ছাহেবজাদাগণসহ দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের আগ্রহী মুসলিম জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *