
।
মাদ্রাসা শিক্ষকদের প্রাচীন এবং বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সদস্য সচিব সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় ও এ কাজে সম্পৃক্ত অবহেলিত শিক্ষক সমাজের আত্ন মর্যাদার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে এ সংগঠনের ভূমিকা অনন্য।
তিনি এই সংগঠনের প্রতিষ্ঠা ও ঐতিহাসিক খেদমাতের কথা উল্লেখ করে বলেন, বিগত পতিত সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষাকে সংকোচিত ও ধ্বংসের গভীর ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু দেশের হক্কানি আউলিয়ায়ে কেরামসহ জমিয়তুল মোদার্রেছিনের বলিষ্ট নেতৃত্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে সেটি বাস্তবয়ন হতে পারেনি।বর্তমানেও গোপনে মাদ্রাসা শিক্ষার সিলেবাসে সালাফিবাদসহ ঈমান আকীদা বিধ্বংসী বিভিন্ন ইজম অন্তর্ভুক্ত করণের সকল পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক সমাজকে সতর্ক ও সোচ্চার হতে হবে এবং আমাদের ঐতিহ্যবাহী জমিয়তুল মোদার্রেছিনের সকল যৌক্তিক কর্মসূচীকে সফল করতে হবে।
তিনি শিক্ষাক্ষেত্রে সীমাহীন বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নতি ও প্রসারের লক্ষ্যে ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে এমপিওভূক্ত করণ এবং এ স্তরের সকল শিক্ষার্থীকে সরকারি প্রাইমারির শিক্ষার্থীদের মত সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানোর পাশাপাশি ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনে সম্মতি প্রদানের জন্য বাংলাদেশের ইন্টেরিম সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন জকিগন্জ উপজেলা শাখার উদ্যোগে ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সভাপতি ও ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক ও ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন- জকিগন্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাসুর রহমান, সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা মোহাম্মদ আলী,মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, মুনশিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মুমিত, গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহি উদ্দিন, নবীগঞ্জ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. হাবিবুর রহমান,ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ, প্রভাষক সেলিম রেজা, প্রভাষক মাওলানা শাহীদুর রহমান, প্রভাষক মুখলেসুর রহমান সুলতান,

আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সবুর, পূর্ব ইছামতি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল গফুর, রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. কবির আহমদ, গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল ফজল মুন্না, নায়াগ্রাম হযরত ফাত্তাহ শাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাছুম খান, নয়াবাজার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলী আহমদ, ইছাপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জামাল আহমদ, আনোরাশী লতিফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, কামালপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, প্রমূখ।
চাপঘাট রহিমপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা কুতুব উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আব্দুল বাছিত, বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আব্দুন নূর,মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাষ্টার মনির হোসেন, মাষ্টার রায়হানুল কবির,মাওলানা আহমদ আল মাসরুর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রমূখ।