
সিলেটের জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই ২০২৫, সোমবার জকিগঞ্জ পৌরসভার আলমনগর জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। বেলজিয়াম প্রবাসী নাজাত ফাউন্ডেশনের পরিচালক মারুফ আহমদ মাহিনের পিতা, মরহুম হাজী মজির উদ্দিনের ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কুরআনের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) হযরত মাওলানা মোঃ ইমাদ উদ্দীন গোটারগ্রামী, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা মোঃ ফদ্বলুর রহমান, মাওলানা মাসুক আহমদ আইয়রী, জকিগঞ্জ এসোসিয়েশনের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি মাওলানা মোঃ ময়নুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মো আলী হোসেন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো আলিম উদ্দীন এবং বর্তমান সভাপতি আবু হানিফ মো নায়িম।
মিলাদ শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।