
পবিত্র ঈদুল আদ্হা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লতিফি হ্যান্ডস আয়োজন করেছে তাদের মানবিক উদ্যোগ ‘কোরবানি প্রোগ্রাম ২০২৫’। ঈদের দ্বিতীয় দিনে ফুলতলী ছাহেববাড়ীতে আয়োজনটি পরিণত হয় এক হৃদয়ছোঁয়া দৃশ্যে। হাজারো গরিব-দুস্থ মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সমাজের প্রান্তিক মানুষের মাঝে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী, বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি নিজ হাতে কোরবানির গোশত ও প্রয়োজনীয় মসলাপাতি বিতরণ করেন অসহায় মানুষদের মধ্যে।
লতিফি হ্যান্ডস-এর পক্ষ থেকে জানানো হয়, কোরবানিতে যারা অংশ নিয়েছেন, তারা শুধু একটি গরু বা ছাগল কোরবানি করেননি তারা সমাজের দুর্বল মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, একটি পরিবারের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করেছেন এবং মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

লতিফি হ্যান্ডস-এর পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান লতিফি হ্যান্ডসের সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী । তারা প্রত্যাশা করেছেন, কোরবানির এই আত্মত্যাগ ও সহমর্মিতার শিক্ষা সারা বছর আমাদের সমাজে কার্যকর থাকুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী, মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা প্রমুখ।