এবার চাই স্থায়ী সমাধান-আব্দুল মুকিত

Spread the love

বছর জুড়ে কষ্টের যাত্রা আবারও শুরু জকিগঞ্জে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই বাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে পানি এসে প্লাবিত হয় উপজেলার বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্থ হয় মানুষের ঘরবাড়ি, ফসল, মৎস খামার প্রভৃতি। বন্যার পানি কমে গেলেও বেড়িবাঁধ মেরামতে আসেনা কোনো গতি। স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের টনক নড়ে না। প্রতিবছর একই চিত্র! বাঁধ ভাঙে, মানুষ ডুবে যায়, নেতারা ছবি তুলেন, কিছু ত্রাণ আসে। কয়েকদিন পর আবার নীরবতা। বন্যায় আক্রান্ত মানুষ জানে না কবে হবে এ যন্ত্রণার অবসান!

এবারো বন্যায় ভাসলো জকিগঞ্জের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ চায় না, চায় স্থায়ী সমাধান। চায় টেকসই বাঁধ!

প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছা না থাকলে আমাদের আবারও প্রস্তুত থাকতে হবে, প্রতিবারের বন্যা আর দুর্ভোগের জন্য! দল-মতের উর্ধ্বে উঠে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবার সম্মিলিত ভাবে জোরালো প্রচেষ্টা চালাবেন আমরা এমনটাই আশা রাখছি৷ ছবির রাজনীতি নয় আমরা কাজের রাজনীতি দেখতে চাই।

জকিগঞ্জবাসীর দুর্ভোগ নিরসনে সবার সম্মিলিত জোড়ালো পদক্ষেপ চাই। এবার আমরা বন্যার স্থায়ী সমাধান চাই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *