জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে নিজ খরচে বাঁধ নির্মাণে এগিয়ে এলেন কাজী হিফজুর রহমান

Spread the love

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দিতে কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পৌর আল-ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান। যেখানে নদীর গভীরতা প্রায় ৩০ ফুট এবং ভাঙনের দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট—সেই ঝুঁকিপূর্ণ এলাকায় তিনি নিজের অর্থায়নে বাঁশ ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চালাচ্ছেন।

এই উদ্যোগে তিনি ইতোমধ্যে প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছেন। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ ক্ষণিকের জন্য এলাকাকে কিছুটা নিরাপদ করলেও স্থায়ী সমাধান ছাড়া দীর্ঘমেয়াদি রক্ষা সম্ভব নয়।

কাজী হিফজুর বলেন, “সরকারি সাহায্যের অপেক্ষা না করে নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। মানুষ যেন আর ঘর হারায় না, সেটাই চেয়েছি।”

স্থানীয় ব্যবসায়ী জুনেদ আহমদ বলেন, “এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। তবে এটুকু যথেষ্ট নয়, এখনই টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া জরুরি।”

অনেকে সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। এক বাসিন্দা বলেন,”ত্রাণ দিয়ে ছবি তুললে চলবে না, আমরা চাই টেকসই বাঁধ, চাই স্থায়ী সমাধান।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *