উমরাহ শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কায় ইন্তেকাল করলেন জকিগঞ্জের মাওলানা ক্বারী খলিলুর রহমান

Spread the love

Oplus_131072


জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল শহীদাবাদ গ্রামের বাসিন্দা মাওলানা ক্বারী খলিলুর রহমান (রহ.) সৌদি আরবের মক্কায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মক্কার জার্মান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে তিনি উমরাহ পালন করতে সৌদি আরব যান। উমরাহ শেষ করে বাসায় ফেরার পর হৃদরোগে আক্রান্ত হলে মক্কার জার্মান হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

মাওলানা খলিলুর রহমান জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল শহীদাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ ২৬ বছর গঙ্গাজল মাদ্রাসা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার জানিয়েছে, মরহুমের জানাজা ও দাফন মক্কায় সম্পন্ন হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *