
ব্রিটেনে বসবাসরত জকিগঞ্জীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন জকিগঞ্জ কমিউনিটি ইন ইঊকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার (১৭ মার্চ) বিকেলে লন্ডন শহরের হোয়াইটচ্যাপেলে একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুর্শেদ আলম মুন্নার পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক-নাজমুল ইসলাম সুমন।
দোয়া পরিচালনা করেন লন্ডন প্লাস্টো জামে মসজিদের তারাবির ইমাম হাফিজ মাওলানা মুহাইমিন সুন্নাহ আহমেদ।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী , সহ সভাপতি হোসাইন আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন শাকেল যুগ্ম সাধারণ সম্পাদক-শামিম আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদক – আহমদ আল দবির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান তামিম ক্রীড়া সম্পাদক রাফসান মাহমুদ চৌধুরী। নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম নাহিদ , আমিনুল ইসলাম শিমুল, মো: জহির উদ্দিন, তুহিন আহমদ, ইশতিয়াক আহমদ , আবু আদনান চৌধুরী , শেখ মাহফুজ হাসান , আব্দুল্লাহ আল মাহি , আশরাফুল হক তুহিন , আব্দুল হামিদ,অয়ন ইসলাম, লস্কর মাহফুজ আরাফাত , শাহান আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, ইফতার মাহফিলকে কেন্দ্র করে জকিগঞ্জীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। উক্ত মাহফিলে দূর দূরান্ত থেকে এসে সবাই উপস্থিত হয়ে মাহফিলকে প্রাণবন্ত করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি মো: রুহুল আমিন ও সেক্রেটারি মুর্শেদ আলম মুন্না।
-বিজ্ঞপ্তি