
আহমদ হোসাইন আইমান :: দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম। সারা দেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায়ও শুরু হয়েছে অর্থনৈতিক শুমারির কার্যক্রম।
১০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে জকিগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম অর্থনৈতিক শুমারির উদ্বোধন করেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে জকিগঞ্জ উপজেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জকিগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমেদ। এ সময় তথ্য সংগ্রহ করেন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য গণনাকারী কুলসুমা আক্তার লাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, জোনাল অফিসার শাহাদাত হোসেন রেজা, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অর্থনৈতিক শুমারির কার্যক্রম চলবে।