জকিগঞ্জে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জে অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা ও পৌরসভা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসর ও উপজেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈকিতক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা পরিসংখ্যান অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জকিগঞ্জ সরকারি করেজের প্রভাষক স্বপন আহমদ।

তিনি জানান, জকিগঞ্জে আগামী ১০ ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এতে ৮৬জন তথ্য সংগ্রহকারী, ১৭জন সুপারভাইজার, ২জন জোনাল অফিসার এবং একজন উপজেলা শুমারী সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারী সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা(পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এসএম আব্দুল আহাদ, কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ আলোচনায় অংশ নেন। সভায় খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, হাফছা মজুমদার মহিলা কলেজেের সহকারী অধ্যাপক খালেদ মহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আহমদ হোসাইন আইমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবারের শুমারিতে আসছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এর সুবাদে ডিজিটাল অর্থনীতির সঠিক আকার জানা সম্ভব হবে। হিসাবে আনা হবে বিদেশি জনবলও। সভায় আরো জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে দেশের উন্নয়ন হবে। এক্ষেত্রে স্ব স্ব উদ্যোগে এই কার্যক্রম সফল করতে হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সঠিক তথ্য সরবরাহ করা বাংলাদেশ পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তথ্য না থাকলে অনেক সময়ে কাজ করতে অসুবিধা হতে পারে। সঠিক তথ্য থাকলে দেশের উন্নয়ন করতে সহজতর হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *