কালিগঞ্জে আল হাদি ট্রাভেলস এন্ড ট্যুরস উমরা কাফেলা যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের আল-হাদী ট্র‍্যাভেলস এন্ড কালিগঞ্জ শাখার তিন বৎসর পূর্তি ও আল-হাদী ট্র‍াভেলস, কালিগঞ্জ শাখার তিন বছর পূর্তি ও আগামী ১৮ নভেম্বর পবিত্র উমরাহ গ্রুপের যাত্রা উপলক্ষে “পবিত্র উমরাহ পালন প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে আল-হাদী ট্র‍্যাভেলস এন্ড কালিগঞ্জ শাখা হজ কাফেলার আয়োজনে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ৫০ জন উমরা যাত্রীদের অংশগ্রহণ করেন।

এসময় উমরাহ পালনের প্রশিক্ষণ প্রদান করেন, জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমেদ কামালী ও আল-হাদী ট্র‍্যাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী আব্দুল হাদী’র পিতা মাওলানা আব্দুল আজিজ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা’র আরবি প্রভাষক উমরাহ যাত্রী মাওলানা ফারুক আহমদ, বিলেরবন্দ হাফিজিয়া হিফজুল কোরান মাদরাসা’র হিফজ প্রধান শিক্ষক হাফিজ নুরুল ইসলাম, আল-হাদী ট্র‍্যাভেলস এন্ড ট্যুরস জকিগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হালিম, কালিগঞ্জ শাখা’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুছ ছামাদ নাঈম, ব্রাইট আইইএলটিএস কোচিং সেন্টার কালিগঞ্জ শাখা’র ম্যানেজিং ডিরেক্টর মাজেদ আহমেদ চৌধুরী, হাফিজ হাবিবুর রহমান জাব্বির খাদিমানী প্রমূখ।

দোয়ার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *