ফেঞ্চুগঞ্জে মরহুম মাওলানা আব্দুল মান্নান চৌধুরী’র ঈসালে সওয়াব মাহফিল

Spread the love

জকিগঞ্জ টিভি:: ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার সদ্য প্রয়াত প্রবীণ শিক্ষক মাও: আব্দুল মান্নান চৌধুরী (রহ:) ‘র ইসালে সওয়াব
মাহফিল অদ্য ৩০শে সেপ্টেম্বর ১৯ ইং সোমবার মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মস্তফা জামান রাফির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের সভাপতি রহমত আলি। প্রয়াত মাওলানা আব্দুল মান্নান হুজুরের স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, সহযোগী অধ্যাপক মাওলানা বশির উদ্দিন, প্রভাষক মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আবুল হাশেম, আকরাম মাহমুদ, মাওলানা মাহবুব আহমদ খান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মো: শামসুদদোহা খান, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন, ক্বারি সৈয়দ সুলাইমান আহমদ প্রমুখ।

পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি হয়।
উল্লেখ্য মাওলানা আব্দুল মান্নান চৌধুরী রহ. গত ১৯ সেপ্টেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন| মরহুমের গ্রামের বাড়ী জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ এলাকায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *