জকিগঞ্জ টিভি:: নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলাধীন ইমামগন্জের হাজী ফজর আলী মাদরাসা-ই-দারুস সুন্নাহ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা’র তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
২৮.০৯.২০১৯ শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক, সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ফজর আলী মাদরাসা-ই-দারুস সুন্নাহ ও এতিমখানার প্রতিষ্টাতা বিশিষ্ট শিল্পপতি হাজী মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক কামিল মাদরাসার ঢাকা’র সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোঃ মাহবুবুল্লাহ, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকা’র উপপরিচালক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাদরাসা-ই-দারুল হাবীব ঢাকা এর সম্মানিত পরিচালক মাওলানা মাসুম আহমদ সিদ্দিকী প্রমুখ।