জকিগঞ্জ টিভি :: গত ২১ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল রহ’র দরগাহ প্রাঙ্গণে দি সিরিয়াস জকিগঞ্জ [(একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক সংগঠন)] এর প্রেসিডেন্ট রাইয়ান মাহমুদ চৌধুরীকে এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা সভায় প্রেসিডেন্ট রাইয়ান মাহমুদ চৌধুরীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সবুর, সিরিয়াস পরিবারের জামাল আহমদ, এহসান মো.শামিম, গুলজার আহমদ, জকিগঞ্জ টিভির এডিটর জে এফ চৌধুরী ফাহিম, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হাবিবুর রহমান ।

অনলাইনে যুক্ত ছিলেন দক্ষিন কোরিয়া থেকে ছাইদুর রহমান, স্পেন থেকে আমিনুল ইসলাম, মধ্যপ্রাচ্য থেকে শিহাব উদ্দিন ও শাহাব উদ্দিন।

এর পূর্বে সিরিয়াস প্রেসিডেন্টের সাথে দুপুরে স্ব-স্ত্রীক দেখা করে বিদায় জানিয়ে আসেন সিরিয়াস পরিবারের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কাওছার বিন নূর।
সিরিয়াস পরিবারের সকলে মিলে প্রেসিডেন্টের নিরাপদ যাত্রা, সুস্বাস্থ্য, উজ্জল ভবিষ্যত ও দীর্ঘ হায়াত কামনা করেন।