ময়মনসিংহের ঝিনাইগাতি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে তালামীযের খাদ্যসামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র উদ্যোগে ময়মনসিংহের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর ২০২৪, শনিবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় সদস্য মো. হাবিবুর রহমান, সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, ময়মনসিংহ জেলা সভাপতি মো. শামছউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুনাইদ আল হাবিব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোলাইমান কবির, সদস্য মো. সাকিবুল ইসলাম আশিক, মো. শাহিন মিয়া ও জাওহার আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *