বিসিএস নন ক্যাডার হলেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার ছাত্র সাইফুর রহমান মাছুম

Spread the love

জকিগঞ্জ টিভি:: ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র সাবেক মেধাবী ছাত্র সাইফুর রহমান মাছুম ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তার এই কৃতিত্ব শুধু তার পরিবার এবং মাদরাসার গর্ব নয়, বরং এলাকাবাসীর জন্যও এক বড় প্রাপ্তি।

সাইফুর রহমান মাছুম, যিনি ২০১৩ সালে এই মাদরাসা থেকে আলিম (HSC) সম্পন্ন করেন, তার কঠোর অধ্যবসায় এবং অধ্যায়নের ফলস্বরূপ বিসিএস পরীক্ষায় সফলতা অর্জন করেন। বিসিএসে উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ পাননি, তবে নন-ক্যাডার তালিকায় সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার সুপারিশ এসেছে।

২০২৪ সালের ১৫ই সেপ্টেম্বর, রবিবার , সাইফুর রহমান মাছুম জাতীয় রাজস্ব বোর্ডে যোগদান করেন এবং ১৮ই সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) ঢাকাতে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। তার সহকর্মী, পরিবার, এবং বন্ধুদের কাছ থেকে তিনি উষ্ণ অভিনন্দন পেয়েছেন।

২০১৩ সালের আলিম ব্যাচের পক্ষ থেকে তাকে একটি বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেখানে তার সহপাঠী ও শিক্ষকরা তার সফলতার জন্য তাকে অভিনন্দিত করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *