
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গিকার নিয়ে বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাস্টবিন প্রদান করেছে জকিগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
এসময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ব্যাবসায়ী ও পথচারীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সংগঠনটি। আজ বিকাল তিনটায় স্থানীয় কালিগঞ্জ বাজার থেকে শুরু করে জকিগঞ্জের বিভিন্ন বাজারে এই কার্যক্রম চালিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। বৃহৎআকারের এই ডাস্টবিন গুলো স্পন্সর করেছেন বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীরা।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমাদের উপজেলার প্রতিটি বাজার পরিচ্ছন্ন রাখা সম্ভব, এসময় তারা ব্যবসায়ীদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। গণসচেতনতা সৃষ্টি করতে এবং সুস্থ – সুন্দর পরিবেশ তৈরি করতে মানবসেবা ফাউন্ডেশন প্রতি বছর “ক্লিন জকিগঞ্জ মুভমেন্ট” করে আসছে।
এসময় উপস্থিত ছিলেনঃ- মানবতাবাদী সেলিম চৌধুরী, সংগঠক আব্দুল মুনিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাবিবুর রহমান মাসরুর সমাজসেবী জুবায়ের আহমদ, কালিগঞ্জ বাজার কমিটির সদস্য রিফাত আহমদ,সংস্থার সদস্য এনামুল হক মুন্না, খালেদ মাহমুদ, মোঃ আকতারুজ্জামান, আহমদ হোসাইন আইমান, এস টি রিপন, মাহফুজ আহমদ,সুজন আহমদ,সুহেল আহমদ সানি, হাসান আহমদ, ফয়ছল আহমদ, নাবিল আহমদ(১), নাবিল আহমদ (২) প্রমুখ।