
আহমদ হোসাইন আইমান :: জকিগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ
জকিগঞ্জ উপজেলার বারহাল, জকিগঞ্জ পৌরসভা, খলাছড়া, জকিগঞ্জ সদর ইউনিয়নসহ বন্যাদুর্গত পরিবারের মাঝে রান্না করে খাবার ও ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
এ সময় পরিবারগুলোকে চাল, ডাল, তেল, মরিচ, চিনিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দেওয়া হয়।
শনিবার বিকালে জকিগঞ্জ উপজেলার বারহাল,জকিগঞ্জ পৌরসভা, খলাছড়া, জকিগঞ্জের চককোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জকিগঞ্জ সরকারি কলেজ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ আশ্রয়কেন্দ্রের বন্যাদুর্গতদের মাঝে রান্না করে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।
এসময় তিনি বীর নিবাস পরিদর্শন করেন এবং বীরাঙ্গনা এসনু বেগমকে ত্রাণ সহায়তা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল জুনায়েদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আপ্তবা আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ট্যাগ অফিসার আতাউর রহমান, ইউডিএম স্থানীয় সরকার বিভাগের এ. এইচ. এম. ফেরদৌসী জামান সিদ্দিকী, উপজেলার মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশারাফুল হক, উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, বারাহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাবেদ আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, নেতৃবৃন্দ