নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর মানববন্ধন

Spread the love

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জ। ভারতের বরাক নদী থেকে সুরমা-কুশিয়ারা নদীর উৎপত্তি। প্রতিবছর নদীর ভাঙনে বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটাচ্ছে জকিগঞ্জের নদী তীরবর্তী এলাকার মানুষরা। নদীর পানির প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলী জমি। কৃষিজমি, কাঁচা-পাকা রাস্তা, গাছপালাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ায় সুরমা-কুশিয়ারার ভাঙন রোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবীতে (৬ জুলাই, ২৪) শনিবার,বিকেল ৪ টায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর আয়োজনে সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক এর সভাপতিত্বে ও সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সদস্য সচিব সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মোঃ শাহীদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ। বন্যা প্রতিরোধ ও দূর্যোগকালিন ক্ষয়ক্ষতির কমিয়ে আনার লক্ষ্যে ৬ দফা লিখিত বক্তব্য পেশ করেন, সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।দাবীগুলোর মধ্যে রয়েছে, বন্যা প্রতিরোধে সুরমা- কুশিয়ারা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পূনর্বাসন,নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপন,অভ্যন্তরীণ খাল গুলোর সংস্কার , বিভিন্ন বাজারে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, অপরিকল্পিত রাস্তায় যথাযথ ব্রীজ নির্মাণ,হাওরে পানির গতিপথের স্বাভাবিকতা রক্ষা করা। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বাঁধ ভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যাও। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, সেইভ জকিগঞ্জের সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মুখলিছুর রহমান, মানবাধিকার কর্মী মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষানবিশ আইনজিবি জুবায়ের আহমদ, একাডেমাস কোচিং হোমের পরিচালক খালেদ আহমদ, সেইভ জকিগঞ্জের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।


একাত্তর টিভির সিলেটের ব্যুরো প্রধান হোসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারী আজিজুর রহমান তাপাদার,আমাদের সময়ের সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, মানবসেবা ফাউন্ডেশনের সমন্বয়ক তানভীর আল হাসান, খলাছড়া ফ্লাড কন্ট্রোল টিমের মুখপাত্র মোহাম্মদ কামরুজ্জামান, জেডএসওর সভাপতি হাবিবুর রহমান মাছরুর, পুসাজ এর সভাপতি সিদ্দিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলাম, জেডএসসির সাবেক সভাপতি সাকিব আল হাসান, মামুনুর রশীদ, বর্তমান সভাপতি আরাফাত রহমান, হৃদয়ে জকিগঞ্জের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, এম এ ওয়াহিদ চৌধুরী, স্বপ্নচুড়ার মোঃ মিজানুর রহমান প্রমুখ। এতে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, হৃদয়ে জকিগঞ্জ, জকিগঞ্জ এসোসিয়েশন, জকিগঞ্জ সোসাইটি, মানবসেবা ফাউন্ডেশন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জ, সেইভ জকিগঞ্জ,স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট ।


Spread the love

One thought on “নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর মানববন্ধন

  1. ধন্যবাদ সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসী, আজকে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন টি সফল করার জন্য ।
    কৃতজ্ঞতা জকিগঞ্জ টিভি সহ উপস্থিত সকল মিডিয়া ভাইদের প্রতি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *