জকিগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর আল ইসলাহের ত্রাণ বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌরসভাস্থ খলাছড়া শাখরপুর, বসনপুর, চিরপাল এবং নরসিংহপুরে অদ্য ২৫ জুন মঙ্গলবার দুপুর ১২ টায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পৌর আল ইসলাহের সভাপতি কাজি মাওলানা হিফজুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহের সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাশুক আহমদ আইওরী, বেলজিয়াম প্রবাসী মাহিন আহমদ, কেছরির আকতারুজ্জামান রাজু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, সাংবাদিক জামাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ আকতারুজ্জামান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *