লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় বীরশ্রীতে ত্রান সামগ্রী বিতরণ

Spread the love

আর্ত মানবতার কল্যাণে কাজ করা সংস্থা লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় ২৪ জুন সোমবার বিকাল ২ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার ০২ নং বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর, লিয়াকতপুর, পূর্ব খালোপার, দক্ষিণ বিপক, গদাধর, ডালুরপার ও বরকতপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করেন মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, লতিফিয়া এতিম খানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, লতিফি হ্যান্ডসের স্পেশাল প্রোগ্রাম অফিসার লোকমান আহমদ চৌধুরী সাদী প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *