
বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আতাউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মোঃ জাবেদ মাসুদ, কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আব্দুস ছাত্তার মঈন, উপজেলা প্রকৌশলী রাশেদেরন্নী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর প্রমূখ।
সভায় চলতি বন্যা মোকাবেলায় কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।