জকিগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১১

Spread the love

জকিগঞ্জে ফিসারীর পাড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের সোনাপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সবুরের ছেলে মাছুম আহমদ গরু চরাতে গিয়ে একটি ষাঁড় পার্শ্ববর্তী গদাধর গ্রামের আব্দুস সালামের ফিসারীর পাড়ে উঠা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আব্দুস সালামের লোকজন আব্দুস সবুরের বাড়িতে ডুকে দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-বৃদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হন। সুর চিৎকার শুনে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরমধ্যে জোসনা বেগম, আব্দুস সবুর দ্বয়ের অবস্থা গুরুতর হওয়ায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।   


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *