নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মাওলানা মো হুছামুদ্দীন চৌধুরী এমপি

Spread the love

আব্দুল মুকিত ::জকিগঞ্জ উপজেলা ফুলতলী ছাহেববাড়িতে সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের নগদ অর্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিলেট -৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও কানাইঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

৭ জুন শুক্রবার বাদ জুম্মা জকিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন থেকে কয়েকজন করে সুবিধা বঞ্চিত ও বন্যার্তদের মাঝে এই অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়।

নগদ অর্থ ও চাল, ডাল, তৈল,মসলা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পেয়ে সন্তুস প্রকাশ করে উপকারভোগীরা৷

বিতরণকালে এমপি হুছামুদ্দীন চৌধুরী বলেন -এই বরাদ্দ সহ সব সময় আমি চেষ্টা করি সব ইউনিয়নের মানুষ যাহাতে পায়। যে কোন বরাদ্দের ক্ষেত্রে আমি সকল এলাকার মানুষের যাহাতে উপকার হয় এই দিকে বিশেষ খেয়াল রাখি। ‘


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *