
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সরাসরি তত্বাবধানে পরিচালিত আর্তমানবতার কল্যাণে কাজ করা সংস্থা ‘লতিফি হ্যান্ডস’ এর ব্যবস্থাপনায় ১ জুন শনিবার সকালে থেকে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের বড় বন্দ গ্রামে ও জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া সহ আশ-পাশের বিভিন্ন গ্রামের অসহায় পানিবন্দী মানুষের মধ্যে ২ শত পারিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চিড়া, প্যাকেটজাত পানি,মুড়ি, মোমবাতি, গ্যাসলাইট, খাবার সেলাইন, বিস্কুট, চিনি, গুড় ইত্যাদি।
উল্লেখ্য : গত ৩০ মে রাত থেকে হঠাৎ জকিগঞ্জ কানাইঘাট এলাকায় বেড়িবাঁধ ভেঙে ও কিছু যায়গায় বেড়িবাঁধ এর উপর দিয়ে পানি লোকালয়ে চলে আসে এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ।

লতিফি হ্যান্ডস এর স্বেচ্ছাসেবী টিম আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর নির্দেশে তাৎক্ষনিক জকিগঞ্জ কানাইঘাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিয়ে সাথে সাথে মানুষের মধ্যে শুকনো খাবার ও বিভিন্ন ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেন।

লতিফি হ্যান্ডস এর স্পেশাল প্রোগ্রাম ম্যানেজার লোকমান আহমদ চৌধুরী সাদী জানান
”আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর নির্দেশে আমরা কাজ শুরু করেছি। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা গতকাল কানাইঘাট উপজেলার বিভিন্ন যায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ”
বন্যার শুরুতে ত্রাণ সামগ্রী পেয়ে বন্যাকবলিত মানুষ দাতাগণ সহ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।