আল-মারওয়ান ট্র্যাভেলসের উদ্যোগে হজ্জ ও উমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেট নগরীর দরগা গেইটে অবস্থিত সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট ‘আল-মারওয়ান ট্র্যাভেলস এন্ড ট্যুরস’র আয়োজনে হজ্জ ও উমরা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮নভেম্বর সোমবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সকাল ১০ টা থেকে শুরু হয় কর্মশালা।
প্রতিষ্ঠানের রিজার্ভেশন অফিসার আহমদ শাহ তামিমের সঞ্চালনায় ও সত্ত্বাধিকারী নুর উদ্দিনের সভাপতিত্বে শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাও. জামিল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন মাও. নিজাম উদ্দিন এবং নাতে রাসূল পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর সদস্য মাও. আব্দুল আউয়াল।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব। বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইয়াকুবিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাও. আবু সালেহ কুতবুল আলম, সিলেট সরকারী আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল মুসাব্বির, ইছামতি কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাও. আব্দুল বাছিত, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি বেলাল আহমদ, মাও. আব্দুল আহাদ জিহাদী, নবীগঞ্জ কদুরবাজার মাদরাসার সুপার মাও. ফারুক আহমদ সহ উলামায়ে কেরামগন।
এ সময় কর্মশালায় অংশ নেন প্রায় দেড়শ জন হজ্জ উমরা যাত্রী৷ পরে দোয়ার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষিত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *