আজ সিলেটে ৪৫ টাকায় মিলবে এক কেজি পেঁয়াজ

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেট নগরীর ৩টি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হবে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ ক্রয় করতে পারবেন।

এমন তথ্য নিশ্চিত করেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সিলেটের আঞ্চলিক প্রদান মোহাম্মদ ইসমাঈল মজুমদার।

গত শুক্রবার (১৫ নভেম্বর) ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৭ হাজার ২শ কেজি পেঁয়াজ শাহপরাণ বাইপাস এলাকা থেকে জব্দ করেছিল র‍্যাব এর একটি দল। পরে এসব পেঁয়াজ শাহপরাণ থানার কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত পেঁয়াজ কিভাবে বিক্রি করা হবে তা নিয়ে পুলিশ আদালতের শরণাপন্ন হয়। রবিবার বিকেলে পেয়াজ বিক্রি সংক্রান্ত আদেশ পেয়েছে হজরত শাহপরান (রহ.) থানা পুলিশ। তাই কাল সোমবার পেঁয়াজগুলো বিক্রি করা হবে।

পুলিশ সুত্র জানায়, র‌্যাব কর্তৃক জব্দকৃত পেঁয়াজ আগামীকাল সোমবার থেকে সরকার নির্ধারিত টাকায় বিক্রির জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনা পেয়ে এসব জব্দকৃত পেঁয়াজ বিক্রি করা হবে।

সিলেট নগরীর তিনটি স্থানে সরকারি দামে পেঁয়াজ বিক্রি হবে উল্লেখ করে টিসিবি কর্মকর্তা বলেন, “আমরা নগরের রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে পেঁয়াজ বিক্রি করবো।”
সকাল ১০ টা থেকে যতোক্ষন পেঁয়াজ স্টকে থাকবে ততোক্ষন পেঁয়াজ বিক্রি করা হবে বলেও জানান তিনি।

সূত্র- সিলেট ভিউ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *