
জকিগঞ্জ টিভি ডেস্ক ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ৯ রামাদান, ২০মার্চ বুধবার ২০২৪ ইং,দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট জকিগঞ্জ উপজেলাধীন বিভিন্ন শাখা সমূহে দাওয়াতি সফর সংগঠনের উপজেলা সভাপতি মো. আলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান এর নেতৃত্বে শুরু হয়।

দাওয়াতি সফরে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য মো.আব্দুল হামিদ, ৭নং বারঠাকুরী ইউনিয়নের সভাপতি মাজেদ আহমদ, ৬ নং সুলতানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ উপজেলার জকিগঞ্জ সদর,খলাছড়া,সুলতানপুর,বারঠাকুরী ও কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শাখার নাজিম, প্রধান ক্বারী,সহকারি ক্বারীগণের সাথে সাক্ষাৎ করেন ও শিক্ষার্থীদের হাতে সংগঠনের পরিচিতি প্রদান ও কুশল বিনিময় করেন।