
সিলেটের জকিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতুর সভাপতিত্বে ও কবি এমএ ফাত্তাহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমএজি বাবর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসেন চৌধুরী, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাদ আছর শিক্ষার্থী, শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।