আজ শনিবার (৫ রামাদ্বান) বীরশ্রীর অন্যতম তারুণ্য নির্ভর সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মুক্তমনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে বীরশ্রী ইউনিয়নের ১৭ টি গ্রামের ৭০টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
২০১৮ সালের যাত্রার শুরু থেকে আর্ত সামাজিক উন্নয়নে ধারাবাহিক ভূমিকা রাখছে। মুক্তমন পরিবারের পক্ষ থেকে মুক্তমনের সম্মানিত দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষী মহলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে।
১৬মার্চ ২০২৪, শনিবার
বীরশ্রী, জকিগঞ্জ।
