ভারতে চিকিৎসাধীন অবস্থায় বাছিতের ইন্তেকাল : এলাকায় শোকের ছায়া

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক :টিউমার এর উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জানুয়ারি ভারতের চেন্নাই (সিএমসি) ভেলোর মেডিক্যালে ভর্তি হন আব্দুল বাছিত এনাম ২৬ জানুয়ারী ২০২৪ তারিখে জানা যায় তার দেহে মরণব্যাধি ক্যান্সার বাসা বেধে তাকে ক্যান্সারের ৪র্থ ধাপে নিয়ে গেছে! অনেক চিকিৎসার পর কোন উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ রাত আনুমানিক ২ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি এ্যালকো ফার্মাসিউটিক্যালসে লিমিটেড এর বিয়ানীবাজার জোনের এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

জানাজার নামাজ ১৫ মার্চ, শুক্রবার, বাদ জুম’আ বেলা ২ ঘটিকার সময় হাতিডহর কেন্দীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে। তার পিতা আতাউর রহমান জানাযায় সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

আব্দুল বাছিত (এনাম) হাতিডহর গ্রামের মোঃ আতাউর রহমান আতাই মিয়ার বড় ছেলে।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন। গত ১৪ জুলাই ২০২৩ ইংরেজি সনে বিবাহ করেন।বিবাহের ৭ মাসের মধ্যেই এই দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান এই যুবক। এতো অল্প জীবনে চলে যাওয়া এই নম্র ভদ্র যুবকের ইন্তেকালে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। সমবয়সি অনেকের সাথে কথা বলে যানা গেছে ব্যক্তি জীবনে শান্ত, নম্র ও নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন আব্দুল বাছিত এনাম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *