জকিগঞ্জে আল-ইসলাহ সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী এমপি

Spread the love

ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, রোযার শুরু ও ঈদ করার ব্যাপারে সরকার নির্দেশিত ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সার্কুলার মেনে চলতে হবে। কারো খেয়াল খুশি মত রমজান শুরু ঈদ করার ঘোষনা দেয়া যাবে না। সৌদির সাথে বা ঈদের দুই তিন পূর্বে কেউ ঈদ করতে চাইলে ঘরে বসে করুক এতে কারো কোন আপত্তি নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘোষণা দিয়ে রমজান শুরু ও ঈদ করার অধিকার কারো নেই। এটা সুন্নী হানাফী মুসলমানদের দেশ। এসব বিষয়গুলো অমুসলমানদের একটি পায়তারা। এগুলো নিয়ে ফিতনা তৈরী করে মানুষের মধ্যে সন্দেহ সংশয়ের ধর্ম হিসেবে ইসলামকে পরিচিতি করতে চায়। এটা করা চলবে, এ ব্যাপারে ভবিষ্যতে আইন করে ব্যাবস্থা নেয়া হবে। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি রবিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপির কাছে জকিগঞ্জ উপজেলার তৃনমুল পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী সাংগঠনিক শপথ বাক্য পাঠ করেন এবং সাংগঠনিক পরিচয় পত্র গ্রহন করেন। এসময় তিনি সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সম্মেলনে মাহে রামাদানকে সেহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডাে প্রকাশিত হয়।

জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ও সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী।

জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিতের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, মাও. ফারুক আহমদ, প্রশিক্ষন সম্পাদক মাস্টার আব্দুল খালিক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সুলতানপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শিহাব উদ্দীন খাদিমানী, সিলেট মহানগর আল-ইসলাহ নেতা হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মানিকপুর ইউনিয়ন শাখার আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত, মাওলানা আবু সায়িদ মো আশিক,সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল আহমদ, বর্তমান সভাপতি আলীম উদ্দীন, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *