
জকিগঞ্জ টিভি::জকিগঞ্জের মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৩ ঘটিকায় জকিগঞ্জ পৌর শহরের আল মজিদ শপিং কমপ্লেক্সের ৩য় তলায় উদ্বোধন করা হয়েছে সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন,মাহমুদল হাসান খান, মিনহাজুল হক রিফাত, আবজাল হোসেন, আব্দুল আহাদ, উজ্জ্বল আহমদসহ বিভিন্ন জনপ্রতিনিধি সামাজিক, রাজনীতিবিদ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাইল হোসাইন জানান, জকিগঞ্জের অবহেলিত জনসাধারণের মেডিকেল সায়েন্স বিষয়ক সচেতনতা, শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। জকিগঞ্জের শিক্ষার্থীরা LMAF, প্যারামেডিক, ফার্মেসী এর মতো কোর্সগুলোতে ব্যাপক আগ্রহী, তাদের জন্য এটা অসাধারণ একটা সুযোগ।