প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ওলিউর রহমান চৌধুরী

Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জকিগঞ্জের কৃতি সন্তান ওলিউর রহমান চৌধুরী।

জকিগঞ্জ টিভি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জকিগঞ্জের কৃতি সন্তান ওলিউর রহমান চৌধুরী।

গত ১৬ জানুয়ারী, মঙ্গলবার গণভবনে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জকিগঞ্জের উপজেলার মানিকপুর ইউনিয়ন রসুলপুর গ্রামের ওলীউর রহমান চৌধুরী।

টানা চতুর্থ বার ও দেশের হয়ে সর্বোচ্চ ৫বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব গ্রহণ করার পরই যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামিলীগ নেতা ওলিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য লাভ করেন। একজন রেমিট্যান্স যুদ্ধা ও প্রবাসী সংগঠক হিসেবে প্রধানমন্ত্রী প্রসংশা কুঁড়ান তরুণ এই রাজনীতিবিদ। এ-সময় তিনি জেলা শহর থেকে দূরবর্তী প্রত্যন্ত অঞ্চল হিসেবে পিছিয়ে পড়ার জকিগঞ্জের কথা বলেন। সাক্ষাতের সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *