জকিগঞ্জ টিভির ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ইফজাল চৌধুরী’র শুভেচ্ছা।

Spread the love

জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা।

জকিগঞ্জ টেলিভিশন প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছর পূর্ণ করে আজ ৭ম বর্ষে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আনন্দঘন সময়ে আমি জকিগঞ্জ টেলিভিশনের পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।


বর্তমান তথ্য প্রযুক্তির যুগে টেলিভিশন শুধু বিনোদনের নয়, বস্তুনিষ্ঠ সংবাদ, রুচিশীল শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান দিন দিন গুরুত্ব পাচ্ছে। আমরা আশা করি জকিগঞ্জ টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখার পাশাপাশি জকিগঞ্জ উপজেলা তথা দেশের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং দেশের সকল উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরবে। একই সঙ্গে সব অপতৎপরতার সত্য উন্মোচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে। জকিগঞ্জ টিভির উত্তরোত্তর সফলতা কামনা করঁছি।

ইফজাল আহমদ চৌধুরী।
সদস্য সিলেট জেলা পরিষদ।
১৩ নং ওয়ার্ড জকিগন্জ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *