শাহপরান থানা তালামীয আয়োজিত পবিত্র মাহে রামাদ্বান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন

Spread the love

সহীহ নিয়তে কুরআনের খিদমাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত
—মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী বলেন, দারুল কিরাত একটি মকবুল খিদমাত। আমাদের পীর ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) সারাজীবন তাঁর সকল কাজের চেয়ে দারুল কিরাতের খিদমাতকে প্রাধান্য দিয়েছেন। তিনি এ মাসে বাড়ির বাহিরে কোথাও যেতেন না। এমনকি বাকি এগারো মাস বাইরে যখন যেতেন তখন তিনি বলতেন রামাদান মাসে তিনি দারুল কিরাতের খিদমাতে ব্যস্ত থাকবেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দারুল কিরাতের খিদমাতকে রুটিন মাফিক যথাযথভাবে আদায় করে গেছেন। এজন্য আমাদের উচিত, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর এই খিদমাতকে যথাযথভাবে আনজাম দেওয়া। সহীহ নিয়তে কুরআনুল কারীমের খিদমাত আনজাম দেওয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভবপর হবে বলে আমরা বিশ্বাস করি।

১৩ এপ্রিল’ ২৩ (২১ রামাদান), বৃহস্পতিবার, বাদ যুহর শাহপরাণ থানার খাদিমপাড়াস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরাণ রহ. থানা শাখা আয়োজিত পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ৪র্থ ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মো. আমিনুল এহসান জাবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মো. ইসলাম উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ আরব আমিরাতের সাধারণ সম্পাদক মো. নিজামুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা কুতবুল আলম, সংগঠনের সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, সিলেট মহানগর আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক ফয়জুল হক, প্রচার সম্পাদক হাফিয ছাদ উদ্দিন, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মো. আব্দুর রহীম জাবের, শাহপরাণ থানা আল ইসলাহ’র সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মুয়াক্কির আহমদ সিদ্দিকী, সিদ্দিকী প্লাজা ইসলামপুরের সত্ত্বাধিকারী জনাব ইসতিয়াক আহমদ সিদ্দিকী ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মো. কামরুল ইসলাম।

শাখা সহ-সভাপতি মো. জুবেল আহমদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ তামিম, মহসিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সারওয়ার আহমদ, প্রচার সম্পাদক আলবাব হোসেন রজব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাঈল আলী চৌধুরীর, সদস্য মো. নাঈম আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *