
প্রতি বছরের ন্যায় এবারও জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের আল-মজিদ মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এলাকার কর্মহীন ২শ জনকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, বিকালে খলাছড়া ইউনিয়নের ইউকে প্রবাসী সমাজসেবক মো. জয়নুল আবেদীনের বাড়িত একটি কক্ষে উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন- আল-মজিদ মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক
জুনাইদ আহমদ, উপজেলা ক্রিড়া সম্পাদক শিহাব আহমদ,আব্দুর রহমান, ময়নুল ইসলাম, সায়েক চৌধুরী,আব্দুস শহিদ,ফয়জুল হক, আব্দুল কাইয়ূম,উজায়ের আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা আল-মজিদ মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউকে প্রবাসী প্রভাষক মো. জয়নুল আবেদীন ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী ইউকে প্রবাসী ফেরদৌস আরা, সাধারণ সম্পাদক জুনাইদ আহমদসহ সংস্থার সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি বৃহত্তর এলাকার প্রবাসীদের প্রাণের সংগঠন। সকল প্রবাসী এই ট্রাস্টের প্রতিষ্ঠার পর থেকে প্রিয় জন্মভূমির মানুষের কথা চিন্তা করে সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় দেশে অবস্থানরত সংস্থার সকল সদস্যবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।