
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক সফরে ভারতের আসামে সিলেটি খাবার রিপ্রেজেন্টেশনের জন্য বাংলাদেশ প্রতিনিধি সুপার শেফ কোহেল তাপাদার
গত ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন সাহেবের নেতৃত্বে ভারতের আসামে “শিলচর সিলেট ফ্যাস্টিবাল” এ যোগ দেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সীমান্তিকের চীফ পেট্রোন আহমদ আল কবির সহ এম.পি, রাজনৈতিক নেতাকর্মী ও সিলেট চেম্বার অফ কমার্সের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট সহ বিভিন্ন সাংস্কৃতিক জনগোষ্ঠী।
ভারত থেকে ছিলেন ভারতের সাংস্কৃতিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এল.এম.এ সহ ব্যাবসায়িক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
শিলচর সিলেট ফ্যাস্টিবাল এ আসামের বরাক উপত্যকা ও বাংলাদেশের মধ্যে সুমধুর সম্পর্ক যোগাযোগ মাধ্যম ও ব্যাবসায়িক আলোচনা সহ সিলেটের আঞ্চলিক ও বিলীন হয়ে যাওয়া খাবারগুলোকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড এসেসিয়েশন অফ মাস্টার শেফ বাংলাদেশ অধ্যায়।

এসোসিয়েশনের সম্মানিত সদস্য মোঃ কোহেল তাপাদারকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হলে তিনি দুই সহযোগী জাহেদ উদ্দিন চৌধুরী ও মাহফুজ-ই-ইলাহী সহ ৩রা ডিসেম্বর শনিবার “শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে” সিলেটের আঞ্চলিক খাবার রান্না করেন এবং উপস্থিত মন্ত্রী, এম.পি ও সিনিয়র নেতৃবৃন্দদের পরিবেশন করেন। উপস্থিত অতিথিরা খাবার খেয়ে প্রশংসা করেন এবং সিলেটি খাবার আন্তর্জাতিক পর্যায়ে রিপ্রেজেন্ট করতে উৎসাহ প্রদান করেন এবং সহযোগিতার জন্য সর্বোচ্চ আশ্বাস দেন।
উল্লেখ্য : জকিগঞ্জের কসকনকপুর গ্রামের কোহেল তাপাদার রুপচাদা সুপার শেফ ২০১৯ চ্যাম্পিয়ন হয়েছেন। উনার রান্নার প্রতিভা বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে। আপনার মাধ্যমে আমাদের দেশীয় আঞ্চলিক খাবার পৌঁছে যাক বিশ্বব্যাপী। জকিগঞ্জ সিলেট তথা পুরো বাংলাদেশ আছে আপনার সাথে।