
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি এর সহ-সভাপতি ও জকিগঞ্জ টিভির উপস্থাপক তরুণ লেখক “মরহুম রেদওয়ান মাহমুদ চৌধুরী’র” রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা সম্পন্ন।
২৫ নভেম্বর ২০২২, বিকাল ৪ ঘটিকার সময় রায়নগরস্হ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল ও শোক সভায় জেডএসসি’র সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসান এর পরিচালনায় দেলওয়ার হুসাইন রনির সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য আহসান হাবিব।

এতে উপস্থিত ছিলেন জেডএসসির উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তাপাদার , মরহুম রেদওয়ান মাহমুদ এর পিতা শ্রদ্ধাভাজন মাওলানা আহমদ আল কবির চৌধুরী, জেডএসসির শুভাকাঙ্ক্ষী ব্যংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, সম্মানিত সদস্য হাবিবুর রহমান, পিয়ার মাহমুদ চৌধুরী, সাবেক সভাপতি ইসমাইল হোসেন খাঁন, প্রমুখ।
এতে মোনাজাত করেন জেডএসসির সম্মানিত সদস্য পিয়ার মাহমুদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন জেডএসসির সহ-সভাপতি মামুন আহমদ, মিনহাজ উদ্দিন,তাহমিদ হাসান তালুকদার, মাজেদ আহমদ, আবদুর রহমান,এফ রাব্বি চৌধুরী, আমিনুল ইসলাম সহ প্রমুখ।