
২০ নভেম্বর, বিকাল ৪ ঘটিকায় কানাইঘাটের শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় মোহনা সাহিত্য- সংস্কৃতি সংসদ এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত জকিগঞ্জ টেলিভিশনের উপস্থাপক, তরুণ লেখক, ছড়াকার মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী’র স্মরণে শিন্নী ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম রেদ্বওয়ান মাহমুদের পিতা মাওলানা আহমদ আল কবির চৌধুরী, ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসা’র প্রভাষক মাওলানা আব্দুল হাকিম, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ, আলোর প্রহর সম্পাদক কায়েস মাহমুদ চৌধুরী শিপার, মোহনা সাহিত্য-সংস্কৃত সংসদ সভাপতি শিপুল আমিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য-সহকারী খালেদ আহমদ, জকিগঞ্জ টিভি’র হেড অফ নিউজ আহমদ হোসাইন আয়মান, জাকির হোসেন চৌধুরী সেবা সংঘের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম,আব্দুস সালাম,প্রমুখ।
দোয়া পরিচালনা করেন শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’র সুপার মাওলানা রুহুল আমীন।