কালিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর স্মরণে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক, লেখক, জকিগঞ্জ টিভির উপস্থাপক ও মানবসেবা ফাউন্ডেশনের সদস্য রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী’র স্বরণে বিনামূল্যে রক্ত দান কর্মসূচি পালন করেছে মানবসেবা ফাউন্ডেশন।

১২ নভেম্বর, শনিবার কালিগঞ্জ বাজারে সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটির মাধ্যমে প্রায় শতাধিক জন মানুষ সেচ্ছায় রক্তদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাশুক উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খা, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংবাদিক এনামুল হক মুন্না, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ, টিম জকিগঞ্জের ব্যাংকার রুহুল আমিন, মোস্তফা আহমদ, জকিগঞ্জ ভিউর সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির আহমদ হোসাইন আইমান প্রমূখ।

মাহফিলে মোনাজাত পরিচালনা ও অনুভূতি ব্যক্ত করেন মরহুমের পিতা মাওলানা আহমদ আল কবির চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশনের সদস্য তানভীর আল হাসান, মস্তফা আহমদ পাবেল, জামাল উদ্দিন, খালেদ মাহমুদ, ফরহাদ আহমদ, আব্দুল ওয়াহিদ, এস.টি.রিপন, ফরহাদ আহমদ তাপাদার, সালমান আহমদ, তামিম লস্কর, সুজন আহমদ, বিলাল আহমেদ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ, রাহিম আহমদ, মাহবুবুর রহমান, আহমদ আল নাহিদ, সাদিকুর রহমান টিপু, জিদান আহমেদ, কামরুল ইসলাম, মিলাদ আহমদ, মাহফুজ আহমদ, মিজান আহমদ, ও সুহেল আহমেদ সানি প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *