
জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঘর বাড়ি পূনর্বাসন সামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে অসহায় মানুষের পাশে আমরা। শুক্রবার দুপুর ২টায় পৌর এলাকায় গন্ধদত্ত উত্তর জামে মসজিদ প্রাঙ্গনে ৪০ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও পূনর্বাসন সামগ্রী এবং ৩০ টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। গন্ধদত্ত গ্রামের মুরব্বি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সংগঠনটির কো-অর্ডিনেটর মো. মুনিম আহমদ নাঈম এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সংগঠনটির পরিচালক আব্দুল কুদ্দুছ, সাবেক কাউন্সিলর মকদ্দছ আলী মন্টু, ব্যবসায়ী বেলাল আহমদ, আব্দুল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী বাহার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, মারুফ আহমদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তুফা উদ্দিন, অসহায় মানুষের পাশে আমরা এর সদস্য কে আই বুলবুল, সায়েম আহমদ, মুহিত আহমদ, মো. বেলাল, সাইফুর রহমান শিপন প্রমূখ।
এদিকে সকাল ১১টার দিকে অসহায় মানুষের পাশে আমরা সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ঔষধ বিতরণ করা হয়।