জকিগঞ্জ উপজেলা তালামীযের আগামীর প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Spread the love

দ্বীনি আন্দোলনকে নিজের জীবনের মিশনে পরিণত করতে হবে
——- মুজতবা হাসান চৌধুরী নুমান

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, ইসলামী আন্দোলনের একজন প্রকৃত কর্মীর জীবনের প্রধান কাজই হবে দ্বীনি আন্দোলন, অন্য কিছু নয়। বাস্তবিক প্রয়োজনে অন্যান্য কাজের সাথে তিনি অবশ্যই জড়িত হবেন কিন্তু প্রধান কাজ হিসেবে গণ্য করবেন ইসলামী আন্দোলনকে। জীবনের সকল পর্যায়ে হবেন শরীয়তের পাবন্দ। আন্দোলনের কাজকে তিনি কখনও অবসর সময়ের বা বিশেষ কোন মওসুমের মনে না করে বরং এ কাজকে তার জীবনের সাথে সম্পৃক্ত করে নেবেন।

তিনি আরো বলেন, তালামীয কর্মীদের অবশ্যই ভাষা জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, তথ্য জ্ঞানের প্রতি আরো উৎসাহী হতে হবে। এই দক্ষতা অর্জনের পাশাপাশি ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে নিজের জীবনের মিশনে পরিণত করতে হবে।

১২ জুন ২০২২, রবিবার, বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ‘সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি আবু ছায়িদ মো. আশিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম, উপজেলা শাখার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, সাবেক সভাপতি মাওলানা মো. আব্দুল বাছিত, সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, উপজেলা শাখার সাবেক সভাপতি এহসান মোহাম্মদ শামীম, সাবেক সভাপতি মো. আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, অর্থ সম্পাদক ছাদিক আহমদ, অফিস সম্পাদক আব্দুল হাসিব তাপাদার, সহ অফিস সম্পাদক জুবের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সহ প্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, মো. নাছির উদ্দীন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদুল হক, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হিফজুর রহমান, সদস্য মুহিব্বুল ইসলাম জুবায়ের, দেলওয়ার হোসেন চৌধুরী, ছাদিকুল ইসলাম তুহিন, আজিম আহমদ, মোফাজ্জল আহমদ, মো. কামাল আহমদ, রুহুল আমিন, শাকির আহমদ, খায়রুল ইসলাম চৌধুরী, মিছবাহ উদ্দিন চৌধুরী আজহারুল আলম প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *