বন্যা পরবর্তী পুনবার্সন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব এর সাথে সিলেট-৫ সংসদ সদস্য জনাব হাফিজ আহমদ মজুমদার সাক্ষাৎ ।

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন ও ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,সুরমা ও কুশিয়ারার ক্ষতিগ্রস্থ তীর সংরক্ষণ,বাধ পুনর্বাসন,নদী স্ক্রেপিং,এইচবিবি করণ, এলজিইডি এর আওতাধীন বিভিন্ন রাস্তা সংস্কার ইত্যাদি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান,পানি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ ফারুক এমপি,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব এহসান এলাহী খোকন এবং সড়ক ও জনপদ বিভাগ এর অতিরিক্ত সচিব এ.কে.এম শামীম আক্তার এর সাথে সাক্ষাৎ করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব এর দপ্তরে তাঁর এ সাক্ষাৎ অনুষ্টিত হয় ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতে এমপি মজুমদার জকিগঞ্জ-কানাইঘাটের বন্যা ক্ষয়ক্ষতি তুলে ধরেন এবং বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য নগদ অর্থ,গৃহ নির্মাণ, ঢেউটিন এর বরাদ্দ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নিয়ে একটি ডিও লেটার প্রদান করেন ।
পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এর সাথে স্বাক্ষাতে এমপি মজুমদার জকিগঞ্জ-কানাইঘাটের সুরমা ও কুশিয়ারার তীর সংরক্ষণ,বাধ পুনর্বাসন এবং নদী স্ক্রেপিং,এইচবিবি করণ প্রকল্প জরুরীভাবে বাস্তবায়নের জন্য একটি ডিও লেটার প্রদান করেন ।
পরে এমপি মজুমদার বন্যার এসব ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব এহসান এলাহী খোকন এর সাথে ও সাক্ষাত করেন ।
সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম শামীম আক্তার এর সাথে সাক্ষাতে এমপি মজুমদার এলজিইডি এর নির্মাণাধীন ক্ষতিগ্রস্থ রাস্তা সজকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ-শেওলা-জিরো পয়েন্ট রাস্তা,আটগ্রাম জকিগঞ্জ রাস্তা, বাবুর বাজার রাস্তা,বন্যায় ক্ষতিগ্রস্ত মুনসীবাজার সহ অন্যান্য রাস্তা ও কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন-গাছবাড়ি-সুরইঘাট রাস্তা,চতুল বাজার রাস্তা ইত্যাদি জরুরী ভিত্তিতে মেরামতের জন্য অনুরোধ জানান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ ।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এ জনপদের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে এগিয়ে আসা উচিৎ, দ্রুত সময়ের মধ্যে নদী সমূহের ডাইক সংস্কার করা হবে যেন আমন ধানের চাষের মাধ্যমে কৃষকগণ আবার স্বাবলম্বী হয়ে খাদ্য সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।