মানিকপুর ইউপি আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Spread the love

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুবলীগ, ছাত্রলীগ, ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মাষ্টার মালেক আহমদ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলামের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কালিগঞ্জ শায়লা স্মৃতি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে ও সেলিম সদাগর, আল আমিন আব্দুল্লাহ সুমন, আব্বাস আহমদ , সজল কুমার বর্ম্মন ও মো. নুরুল আমিন চৌধুরী রিলনের

যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কেফায়তুল কিবরিয়া চৌধুরী, আব্দুল মানিক চৌধুরী, আব্দুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মাওলানা মাহফুজুর রহমানের দোয়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *