
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গের সম্মানে “নাশিদ, আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে প্রায় তিন শতাধিক অতিথিবৃন্দের উপস্থিতিতে মাহফিলটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল হামদ না’ত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন রিয়াদ আল ইসলাহ নাশিদ ফোরামের সদস্য মিসবাহ উদ্দিন তাফাদার, জালাল আহমদ, মাহবুবুর রহমান, আমিনুর রহমান, মিলাদুর রহমান ও আব্দুল মজিদ। কমিটির উপদেষ্টা আব্দুল মালিক জাবের ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহাব উদ্দিন এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন- রামাদ্বান মাস আত্মশুদ্ধির মাস, এমাসে এবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পরম সুযোগ আসে। তাই আমরা আত্মশুদ্ধির জন্য এ মাসে তাওবা এস্তেগফার এবং ইবাদত বন্দেগী করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে মাওলানা এখলাছুর রহমান বলেন- যুগে যুগে আওলিয়া একেরামগন আল্লাহ ও রাসূলের নির্দেশনা মুতাবেক সাহাবা একেরামগনের পদাঙ্ক অনুসরণ করে মানুষের আত্মশুদ্ধির পথ দেখিয়ে গেছেন। ডাক্তারগন যেমন শারীরিক চিকিৎসা করেন তেমনি আওলিয়া একেরামগন আত্মার চিকিৎসা করেন, তারা মানুষদের আত্মশুদ্ধির পথ দেখিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের প্রয়াস চালান। আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) জীবদ্ধশায় যেমনি ভাবে মানুষকে সৎ পথে পরিচালনার আহŸান করেছিলেন ঠিক তেমনিভাবে শিরক ও বিদ’আতের বিরুদ্ধে স্বচ্ছার ভূমিকা পালন করে গেছেন। আনজুমানে আল ইসলাহ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর দেখানু পথে মানুষদের আল্লাহর দ্বিনের দিকে আহŸানের দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে।
ক্বারী মুুুহিবুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমদ চাঁন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা মো: মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা ইরশাদ আলী ও আলিম উদ্দিন মাহমুদ, কমিউনিটির প্রবীন মুরব্বি জাহিদ আহমদ, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিউদ্দিন ভূইয়া, রিয়াদ সিলেট জেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, কুলাউড়া প্রবাসী পরিষদের সভাপতি খালেদ শাহাব উদ্দিন, ফ্রেন্ডস অব বাংলাদেশ (আওয়ামিলীগ) এর দায়িত্বশীল মুক্তাদির হোসেন, রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক।
এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উপদেষ্টা হাফিজ শফিকুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান ও কবির খাঁন, সহ সভাপতি আব্দুশ শহিদ, সহ সাধারণ সম্পাদক ডাক্তার জুবায়ের আহমদ ও আল আমিন, সানাইয়া শাখার সভাপতি আব্দুল কাইয়ূম ময়ূর, প্রশিক্ষন সম্পাদক ইলিয়াস আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ ও জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ শাহনুর, আইটিসি সম্পাদক রাহুল আমিন, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ অফিস সম্পাদক আব্দুল মুকিত, রেজাউল করিম, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, সুরমান আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ূম, হারুনুর রশিদ সহ আল ইসলাহ’র বিভিন্ন শাখার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।