
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মইয়াখালি ও বারহাল ইউনিয়নের শাহগলিতে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মজিবুর রহমান।
আজ শুক্রবার সকাল ৮ঘটিকায় প্রকল্প পরিদর্শনে এসে উপকারভোগীদের উপহার সামগ্রী প্রদান করেন তারা।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপকারভোগী একাধিক পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় ঘর পেয়ে আশ্রয়নের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা নতুন জীবন পেয়েছি। জীবনের অনেক কষ্টের পথ পেরিয়ে এসে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নত পরিবেশে বসবাস করতে পারছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) আনোয়ার সাদাত, উপজেলা নির্বাহি অফিসার সুমি আক্তার, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, বিরশ্রী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা মাহফুজ আলম প্রমুখ।